জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক

2026-01-25T19:13:02+00:00
2026-01-25T19:13:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত বেসিন ধসে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম 
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত বেসিন ধসে ২ শিশুর মৃত্যু। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু গুরুতর আহত হয়। 

স্থানীয়দের অভিযোগ, বেসিন নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তাদের।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

স্থানীয়রা জানায়, করোনা মোকাবেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। রোববার খেলাধুলার একপর্যায়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় সানজিদা (৩) নামের আরেক শিশু।


আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এফআর


  বিষয়:   সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: