সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে দায় এড়াতে পারে না মালিকপক্ষ ও সংগঠনগুলো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছয়জন সাংবাদিক নিহত হওয়ার পরও সাংবাদিকদের জন্য ন্যূনতম সুরক্ষা

2026-01-25T21:38:15+00:00
2026-01-25T22:20:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে দায় এড়াতে পারে না মালিকপক্ষ ও সংগঠনগুলো
প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১০:২০ পিএম
সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে দায় এড়াতে পারে না মালিকপক্ষ ও সংগঠনগুলো। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছয়জন সাংবাদিক নিহত হওয়ার পরও সাংবাদিকদের জন্য ন্যূনতম সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হয়নি। ফলে বাংলাদেশে সাংবাদিকতার নিরাপত্তা সংকট শুধু সরকারের ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দায় থেকে সংবাদমাধ্যমের মালিকপক্ষ, সম্পাদক পরিষদ ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোও এড়াতে পারে না।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ শফিকুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ ও সহিংস পরিস্থিতিতে সাংবাদিকদের মাঠে পাঠানো হলেও বেশিরভাগ গণমাধ্যমই তাদের জন্য হেলমেট, বুলেটপ্রুফ ভেস্ট, গগলস বা টিয়ার গ্যাস প্রতিরোধী কোনো সরঞ্জাম দেওয়া হয় না। অথচ যারা সামনের সারিতে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করেন, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

প্রেস সচিব আরও বলেন, ছয়জন সাংবাদিক নিহত ও অনেকেই নির্মম নির্যাতনের শিকার হলেও সম্পাদক পরিষদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ বা বিবৃতি দেখা যায়নি।

তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই প্রয়োজন এবং সরকারের ব্যর্থতা দেখিয়েছেন এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ঝুঁকিপূর্ণ ইভেন্ট কাভার করতে সাংবাদিকদের পাঠানো প্রতিষ্ঠান ও মালিকপক্ষের দায় নিয়েও প্রশ্ন তোলা জরুরি।

ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের (জিএমডিএফ) ঢাকা অফিসের প্রতিনিধি লিনা ফক্স বলেন, বিশ্বজুড়ে সাংবাদিকরা ক্রমবর্ধমান আইনি হয়রানি ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়ছেন। বিভিন্ন দেশে জার্নালিস্ট সাপোর্ট ডেস্ক কার্যকর মডেল হিসেবে কাজ করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই উদ্যোগ সাংবাদিকদের জন্য সময়োপযোগী আইনি সহায়তা নিশ্চিত করবে।

সমাপনী বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 


ডিআরইউর পরিচিতি তুলে ধরে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বিপদে-আপদে সব সময়ই ডিআরইউ সাংবাদিকদের পাশে থাকে। যখনই কোন সাংবাদিক মামলা, হামলার শিকার হন তখনই ডিআরইউ তার পক্ষে শক্ত অবস্থান নেন এবং তাদের পক্ষে নানা কর্মসূচি পালন করে। সদস্যদের আইনি সহায়তা দেওয়ার জন্য ডিআরইউ একটি সেলও গঠন করেছে। এই ডেস্কের মাধ্যমে সাংবাদিকদের আইনগত সহায়তাও আরও প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া সম্ভব হবে। 

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ প্রমুখ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রধান উপদেষ্টা  প্রেস সচিব  অভ্যুত্থান  সাংবাদিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: