ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৪২ জন যাত্রীসহ ফেরি ডুবে ১৫ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪৩ জন।সোমবার (২৬

2026-01-26T10:08:18+00:00
2026-01-26T10:08:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ এএম 
যাত্রীসহ ফেরি ডুবে ১৫ জন নিহত। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৪২ জন যাত্রীসহ ফেরি ডুবে ১৫ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪৩ জন। 

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরবেলায় দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করেছে বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখা। 


প্রশাসনসূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে।

দুর্যোগ মোকাবিলা দফতরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্মীসংকট রয়েছে। উদ্ধার তৎপরতাকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দফতরের সঙ্গে যৌথভাবে তৎপরতা চালাচ্ছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ এই তৎপরতার সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছে।’ 

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   যাত্রীসহ  ফেরি  নিহত  ফিলিপাইন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: