দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল

নিজস্ব প্রতিবেদক

খেলা

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়াতে যাচ্ছেন গতকাল সন্ধ্যা থেকেই এমন গুঞ্জনে বেশ সরগরম ছিলক্রিকেটাঙ্গন।তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছিলেন

2026-01-26T12:17:55+00:00
2026-01-26T12:31:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
দেশ ছাড়ার গুজবের মধ্যেই বিসিবিতে হাজির বুলবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১২:৩১ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়াতে যাচ্ছেন গতকাল সন্ধ্যা থেকেই এমন গুঞ্জনে বেশ সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছিলেন দেশেই আছেন বুলবুল। সোমবার (২৬ জানুয়ারি) সকাল এগারোটা নাগাদ বিসিবিতে হাজির হয়েছেন বিসিবি সভাপতি। এ সময় শের-ই-বাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে। 

এর আগে, রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বুলবুল মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই  আছেন।

এরই মধ্যে বিসিবির ভেতরে নানা অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। 


পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যদিকে, একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্যে বোর্ডের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে বিপিএলেও—যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কট করেন।

এ ছাড়া বিতর্কের মুখে পড়া পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই টালমাটাল বাস্তবতায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রিকেট ভক্তদের স্বস্তি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং বোর্ডের চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিসিবি  আমিনুল ইসলাম বুলবুল  ক্রিকেটাঙ্গন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: