আপিলের শুনানি পেছাল হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে

2026-01-26T14:32:09+00:00
2026-01-26T14:32:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
আপিলের শুনানি পেছাল হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম 
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনটিতে বিএনপির এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামাতসহ ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।


এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনটি করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। গত বুধবার দুপুরে হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আপিল  শুনানি  হাসনাত  প্রতিদ্বন্দ্বী  মঞ্জুরুল 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: