ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগের সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া

2026-01-26T15:07:19+00:00
2026-01-26T15:08:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগের সিদ্ধান্ত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৩:০৮ পিএম
সর্বমিত্র চাকমা। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেশ কয়েকজন যুবককে কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল হলে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ‌ও করেছেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ডাকসু  সর্বমিত্র চাকমা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: