হেনস্তার শিকার অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী মৌনী রায় ব্যক্তিগত জীবনে বরাবরই সংযত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। বিতর্ক থেকে দূরে

2026-01-26T17:20:41+00:00
2026-01-26T17:20:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হেনস্তার শিকার অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম 
অভিনেত্রী মৌনী রায়। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী মৌনী রায় ব্যক্তিগত জীবনে বরাবরই সংযত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। বিতর্ক থেকে দূরে থাকা এই অভিনেত্রী সম্প্রতি হরিয়ানার কার্নালে একটি স্টেজ শো করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মৌনী। সেখানে তিনি জানান, মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে এক বয়স্ক ব্যক্তি ও তার পরিবারের কয়েকজন পুরুষ সদস্য তার সঙ্গে অশোভন আচরণের চেষ্টা করেন।

অভিনেত্রী লেখেন, মঞ্চের দিকে যাওয়ার পথে তারা হঠাৎ তার কোমরে হাত দেন, যা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে। বিষয়টি বুঝতে পেরেই তিনি তাদের হাত সরিয়ে দিতে বলেন।
আরও পড়ুন

এখানেই শেষ নয়। মৌনীর অভিযোগ, মঞ্চে পারফর্ম করার সময় সামনের সারিতে বসে থাকা দুই বয়স্ক ব্যক্তি অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন এবং তার দিকে গোলাপের পাঁপড়ি ছুড়ে মারেন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ভদ্রতা বজায় রাখলেও অসভ্যতা বাড়তে থাকায় মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন তিনি।

আরও উদ্বেগজনক অভিযোগ করে মৌনী জানান, মঞ্চটি উঁচুতে হওয়ায় নিচ থেকে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে আপত্তিকর কোণ থেকে তার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। সৌভাগ্যক্রমে সেখানে উপস্থিত আরেকজন বিষয়টি লক্ষ্য করে বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

পুরো ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়া অভিনেত্রী সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, ‘আমরা শিল্পী, শিল্পের মাধ্যমেই আমাদের জীবন চলে। কিন্তু শিল্পীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এসব করেছেন, তাদের পরিবারে কি মা-বোন নেই? তাদের সঙ্গে এমন হলে কেমন লাগত?’

এএডি/


  বিষয়:   মৌনী রায়  অভিনেত্রী  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: