যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে টানা তুষারঝড়, বরফ জমা বৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। প্রতিকূল এই আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের প্রাণহানির

2026-01-26T17:36:11+00:00
2026-01-26T17:36:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম 
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রজুড়ে টানা তুষারঝড়, বরফ জমা বৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। প্রতিকূল এই আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্যের বরাতে সিএনএন ও এনবিসিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস ও টেনেসিসসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারের চাদরে ঢেকে গেছে। পাশাপাশি ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্যগুলোতে তুষারপাতের সঙ্গে শুরু হয়েছে বরফ শীতল বৃষ্টি।

পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় রয়েছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।
আরও পড়ুন

প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শুধু রোববারই দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে এক দিনে এত বিপুলসংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  তুষারঝড়  প্রাণহানি  আন্তর্জাতিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: