‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত প্রসেনজিৎ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তার ঝুলিতে যুক্ত হলো দেশের অন্যতম সর্বোচ্চ

2026-01-26T19:45:59+00:00
2026-01-26T19:45:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত প্রসেনজিৎ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম 
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তার ঝুলিতে যুক্ত হলো দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান- পদ্মশ্রী। আর্ট ও কালচারে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন এই অভিনেতা। তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন বিশিষ্ট ব্যক্তি।

সম্প্রতি প্রকাশ হয়েছে ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সাহিত্য, শিল্প, খেলাধুলা, চিকিৎসা, কৃষিসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য গোটা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মসম্মান গ্রহণ করবেন নির্বাচিতরা।
আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমা তার প্রথম কাজ। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে। প্রসেনজিতের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। তার হাত ধরেই গ্রামবাংলার ঘরে ঘরে পৌঁছে যায় বাণিজ্যিক বাংলা সিনেমা।

বর্তমানেও তিনি সমানতালে কাজ করছেন বাংলা ও অন্যান্য ভাষার সিনেমায়। প্রায় ৩৫০-এর বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতার দীর্ঘ কর্মজীবনের অন্যতম বড় স্বীকৃতি মিলল ২০২৬ সালে এসে।

এএডি/
  বিষয়:   প্রসেনজিৎ  অভিনেতা  অভিনেতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: