ঢাবিতে প্রথম বর্ষে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ’ কোর্স চালুর উদ্যোগ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ

2026-01-26T19:57:43+00:00
2026-01-26T19:57:43+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
ঢাবিতে প্রথম বর্ষে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ’ কোর্স চালুর উদ্যোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১১৯)
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে কোর্স চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্স পর্যায়ে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়েও সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। মেধার সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের উপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং কর্মশালা আয়োজন বিষয়ক কমিটির বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে মতবিনিময় সভার সুপারিশসমূহ বিবেচনা করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সংক্রান্ত কমিটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য দর্শন বিভাগের চেয়ারম্যান মো. নূরুজ্জামান, নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী সভায় উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ দুই কমিটি গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি এসংক্রান্ত কোর্স চালু ও কর্মশালা আয়োজনের বিষয়ে কয়েক মাস যাবৎ কাজ করছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ঢাবি  কোর্স  উদ্যোগ  নৈতিকতা  মানবিক মূল্যবোধ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: