‘সত্য সংকটে’ জাকিয়া বারী মম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের কাছে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে আসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন

2026-01-26T20:06:55+00:00
2026-01-26T20:21:10+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘সত্য সংকটে’ জাকিয়া বারী মম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৮:২১ পিএম
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের কাছে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে আসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন এক ব্যতিক্রমী চরিত্রে। ‘সত্য সংকট’ নাটকে এই অভিনেত্রীকে দেখা যাবে ফুলবানু চরিত্রে। যিনি সব সামাজিক বাধা উপেক্ষা করে একজন সত্যবাদী মানুষকে আপন করে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হন না।

নাটকের গল্পটি এগিয়েছে এভাবে- মজনু একজন সত্যবাদী যুবক। পরিস্থিতি যেভাবেই হোক, সত্য বলার থেকে কখনো পিছপা হন না তিনি। সেই কারণে তার বিয়ে হয়নি। কিন্তু বুড়ো হতে চলা মজনুর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তাকে নিজের করে নেয় ফুলবানু নামের এক তরুণী।

নাটকে মজনু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নাটকটি পরিচালনাও করেছেন তিনি। এর কাহিনী লিখেছেন আসাদ সরকার। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এ নাটকের শুটিং। নাটকে মম-লাভলু জুটির পাশাপাশি অভিনয় করেছেন সায়েকা আহমেদ, আমিন আজাদ, আনিসুর রহমান বরুণ, সুজিত বিশ্বাস, আনোয়ার শাহি, মাহাবুব আলম প্রমুখ।
আরও পড়ুন

নাটকটি প্রসঙ্গে মম বলেন, মানসম্মত গল্পের সংকটের কারণে কাজ কম করছি। গল্প ও চরিত্রে বৈচিত্র্য না থাকলে কাজে মন সায় দেয় না। ‘সত্য সংকট’ নাটকের চিত্রনাট্যটি পছন্দ হওয়ায় কাজটি করেছি। এটি সালাহউদ্দিন লাভলু ভাইয়ের কাজ। তিনি বরবারই মানসম্মত চিত্রনাট্য নিয়ে কাজ করেন। লাভলু ভাই শুধু একজন দারুণ নির্মাতা নন, তিনি একজন নন্দিত অভিনেতাও। তার পরিচালনায় তার বিপরীতে অভিনয় করা আমার জন্য একটি অনন্য অভিজ্ঞতা ছিল। নাটকে ফুলবানু চরিত্রটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। গল্প, চরিত্র, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি। আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘সত্য সংকট’।

অভিনয়ের বাইরে উপস্থাপনাও করেন মম। বর্তমানে নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘প্রেক্ষাপট’ উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটি সমাজের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পথ নিয়ে নির্মিত। প্রতি শনিবার রাত ৮টায় প্রচারিত এই অনুষ্ঠানটি সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রসঙ্গত, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন জাকিয়া বারী মম। প্রথম সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তবে অভিনয়ে আসার আগে নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন মম। ছোটবেলায়ই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। তবে এখন নাচে দেখা না গেলেও অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে তার।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  জাকিয়া বারী মম  অভিনয়  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: