অভিনয় ছাড়ার সিদ্ধান্ত অনন্ত-বর্ষার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সিনেমা থেকে বিদায় নিচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। নিজের গার্মেন্টস ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত

2026-01-26T20:36:30+00:00
2026-01-26T20:36:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত অনন্ত-বর্ষার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৯৮)
তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ছবি : সংগৃহীত
সিনেমা থেকে বিদায় নিচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। নিজের গার্মেন্টস ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সেদিকেই মনোযোগ দিয়েছেন অনন্ত। তাই সিনেমাকে বিদায় জানালেন তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

অনন্তর ভাষ্য- সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না। যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।
আরও পড়ুন

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্তর সঙ্গে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও। এই প্রসঙ্গে অনন্ত বলেন, যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউ করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।

ঢাকার সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে এখন অভিনয় নিয়ে কোনো ভাবনাই নেই তার। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না। অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমা শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলো প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।

এএডি/


  বিষয়:   অভিনয়  অনন্ত জলিল  বর্ষা  বিনোদন  তারকা  দম্পতি 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: