মিরসরাইয়ে পিকআপে রঙিন ব্যানার ফেস্টুন সাজিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা করায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের এক সমর্থক মোহাম্মদ তারেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযানে মোহাম্মদ তারেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একটি পিকআপে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সাজিয়ে ধানের শীষের প্রচারণা চালাচ্ছিলেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘিত হয়। পরবর্তীতে বিধি ২৭(ক) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ তারেককে জরিমানা করা হয়।
আরও পড়ুন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অভিযানের পর সংশ্লিষ্ট যানবাহন থেকে সকল প্রচারসামগ্রী অপসারণ করা হয়। উপস্থিত প্রার্থীর কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। জরিমানার অর্থ প্রার্থীর সমর্থক হক সাহেব পরিশোধ করেন। ঘটনাটি প্রার্থীর অগোচরে ঘটেছে, এতে প্রার্থী দুঃখ প্রকাশ করেছেন।
এএডি/