মঞ্চে এক্টোম্যানিয়ার ‘পুনরুত্থানের দিন’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মঞ্চ আসছে নাটকের দল এক্টোম্যানিয়ার তৃতীয় প্রযোজনা ‘পুনরুত্থানের দিন’। এটি বিখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী সৃষ্টি এবং সর্বশেষ প্রকাশিত

2026-01-26T22:00:25+00:00
2026-01-26T22:00:25+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
মঞ্চে এক্টোম্যানিয়ার ‘পুনরুত্থানের দিন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম 
মঞ্চ নাটক পুনরুত্থানের দিন। ছবি : সংগৃহীত
মঞ্চ আসছে নাটকের দল এক্টোম্যানিয়ার তৃতীয় প্রযোজনা ‘পুনরুত্থানের দিন’। এটি বিখ্যাত নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী সৃষ্টি এবং সর্বশেষ প্রকাশিত নাটক ‘হোয়েন উই ডেড এওয়েকেন’ বাংলা রূপ। নাটকটি বাংলায় ভাষান্তর করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিচ্ছেন নওরীন সাজ্জাদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। একই স্থানে ও একই সময়ে বুধবার দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে যাত্রা করা এক্টোম্যানিয়া শুরু থেকেই দর্শকদের ভিন্নধর্মী নাট্যচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে তাদের প্রযোজনা ‘হ্যামলেটমেশিন’ ও ‘দ্য ম্যান আউটসাইড’ দর্শক মহলে প্রশংসিত হয়। নতুন প্রযোজনাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন এক্টোম্যানিয়া নাট্যদলের প্রধান তালহা জুবায়ের।
আরও পড়ুন

নাটকটি প্রসঙ্গে নির্দেশক নওরীন সাজ্জাদ বলেন, ‘হোয়েন উই ডেড এওয়েকেন মূলত মুক্তির কথা বলে, সৃষ্টির ভেতর দিয়ে মুক্তি খোঁজা আর মানব সম্পর্কের উষ্ণতায় মুক্তি খোঁজার দ্বন্দ্বকে তুলে ধরে। নাটকের চরিত্ররা কেউ শিল্পসৃষ্টির মাধ্যমে, আবার কেউ সম্পর্কের মধ্য দিয়ে মুক্তি খোঁজে। এই আন্তঃসম্পর্ক ও মুক্তির চিরন্তন দ্বন্দ্ব নাটকটিকে একই সঙ্গে জাগতিক ও ঐশ্বরিক করে তুলেছে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু, এম এইচ এস লাবন, নওরীন সাজ্জাদ, মার্শিয়া শাওন, সাগর বড়ুয়া শান, ফকির বিপ্লব, মারজুক আল হাসান, প্রথমা রহমান, সানভি মীর চৌধুরী, রাজন আরিফ, দিবাকর মণ্ডল জিতু, শাহরিয়ার ইউসুফ, অভিজিৎ সাহা রুদ্র প্রমুখ।

এএডি/


  বিষয়:   এক্টোম্যানিয়া  মঞ্চ  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: