ডিএনসিসির প্রশাসক এজাজকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন

2026-01-26T22:45:10+00:00
2026-01-26T22:45:10+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ডিএনসিসির প্রশাসক এজাজকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম 
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সংগৃহীত ছবি
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। আগামী ২৯ জানুয়ারি কমিশনের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে এজাজাকে দুদকের চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। 

এজাজকে গত  ২২ জানুয়ারি দেওয়া চিঠিতে বলা হয়, মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্তে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা যায়, এজাজের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে টিম লিডার করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দলের অন্য সদস্য উপসহকারী পরিচালককে সুবিমল চাকমা।


গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় নদী গবেষণা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে।

আরআর


  বিষয়:   মোহাম্মদ এজাজ  দুদক  ডিএনসিসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: