ঈদগাহর জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে

2026-01-26T22:49:03+00:00
2026-01-26T22:49:03+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঈদগাহর জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ পিএম 
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া ইল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেছেন থানার এসআই কবির হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমানও। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় দুপক্ষের কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি বলেও জানান তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওড়া ইল্লা পাড়ার মো. ইদ্রিস আলী এবং ইউসুব আলীর মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের সঙ্গে কিছু জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গা মাপার জন্য যান। পরে সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। 

এএডি/
  বিষয়:   ঈদগাহ  জমি  দখল  সংঘর্ষ  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: