রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার এক ধান-চাল ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের সড়গাছি ব্রিজের ওপর ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে ছিনতাইয়ের শিকার নজরুল ইসলাম বলেন, আমরা ধান কেনার জন্য তাহেরপুর হাটে যাওয়ার সময় দুজন অপরিচিত লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাদের পথরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি আর্মি ক্যাম্প, পুঠিয়া থানা ও ফাঁড়িতে অবগত করেছি।
আরও পড়ুন
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। পুলিশ কাজ করছে। আশা করি শিগগিরই ছিনতাইকারী ধরা পড়বে।
জানা যায়, উপজেলার ধোপাপাড়া বাজারের ধান ও চাল ব্যবসায়ী নজরুল ইসলাম তার একজন কর্মচারী সম্রাট হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তাহেরপুর হাটে ধান কেনার উদ্দেশ্যে সকাল ৬টা ২০ মিনিটে ধোপাপাড়া থেকে রওনা দেন। সকাল ৭টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের সরগাছি ব্রিজের ওপর দুজন মোটরসাইকেল আরোহী এসে পথরোধ করে ৫ লাখ ৫৩ হাজার টাকা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে যায়।
এএডি/