বইমেলার স্টল ভাড়া কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের

2026-01-26T23:09:56+00:00
2026-01-26T23:09:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বইমেলার স্টল ভাড়া কমানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম 
ফাইল ছবি
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে সোমবার (২৬ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বাংলা একাডেমি এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।


আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। 

আরআর


  বিষয়:   বইমেলা  স্টল  ভাড়া  মোস্তফা সরয়ার ফারুকী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: