হলিউড থেকে বলিউডে জেনিফার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে নতুন চমক যোগ করতে যাচ্ছে আন্তর্জাতিক এক সহযোগিতা। ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে পা

2026-01-26T23:33:39+00:00
2026-01-26T23:33:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হলিউড থেকে বলিউডে জেনিফার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ পিএম 
অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত
বলিউডে নতুন চমক যোগ করতে যাচ্ছে আন্তর্জাতিক এক সহযোগিতা। ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এর মাধ্যমে। এই ছবিকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন হলিউডের বিশ্বখ্যাত তারকা জেনিফার লোপেজ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জেনিফার লোপেজ এই সিনেমায় অভিনয় করছেন না বরং তিনি সিনেমাটির জন্য একটি বিশেষ থিম সং বা অ্যান্থেমে কণ্ঠ দেবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে, যা ছবিটিকে আন্তর্জাতিক মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্রের দাবি- জেনিফার লোপেজের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন

আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমার শুটিং অনেক আগেই শুরু হয়েছে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকায় এর প্রায় ৯০ শতাংশ দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মূল ভাষায় মুক্তির পাশাপাশি সিনেমাটি ২১টিরও বেশি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শক ও সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বলিউড ও হলিউডের এই ব্যতিক্রমী সংযোগ শেষ পর্যন্ত কী চমক নিয়ে আসে- সেদিকেই এখন সবার নজর।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  জেনিফার লোপেজ  সিনেমা  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: