নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায়

2026-01-26T23:39:22+00:00
2026-01-26T23:52:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১১:৫২ পিএম
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় দুজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্টাফ লাল।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নরসিংদী ড্রিম হলিডে পার্কে ক্র্যাবের ফ্যামিলি ডে ছিল। পিকনিক শেষে সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় পার্ক ছিল। রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করে একদল সন্ত্রাসী। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় গুরুতর আহত সাংবাদিক ফয়েজকে পুলিশি পাহারায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। আহত অন্য ভুক্তভোগীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি। আমরা এ ঘটনায় মামলা করব।
 
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায়  মামলার প্রক্রিয়া চলছে।

আরআর


  বিষয়:   নরসিংদী  সাংবাদিক  হামলা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: