ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বর্তমানে ঢাকা-সিলেট-চট্টগ্রাম

2026-01-27T08:36:28+00:00
2026-01-27T08:36:28+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ এএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বর্তমানে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে আগালে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পরে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা ট্রেন চলাচল বন্ধ আছে।

আরআর
  বিষয়:   ভৈরব  ট্রেন  রেলপথ  ঢাকা  সিলেট  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: