পাকিস্তান না খেললে বিকল্প দল তৈরি আইসিসির

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। এ নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন

2026-01-27T10:19:35+00:00
2026-01-27T10:19:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তান না খেললে বিকল্প দল তৈরি আইসিসির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম 
মহসিন নকভি (বাঁয়ে) এবং জয় শাহ। সংগৃহীত ছবি
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। এ নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তার বক্তব্যে অসন্তুষ্ট আইসিসি ইতোমধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা তৈরি করেছে এবং পাকিস্তান সরে দাঁড়ালে বিকল্প দলের নামও ভেবে রেখেছে। 

শনিবার নকভি বলেন, বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে তা অন্যায় এবং একইভাবে পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। 

প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় সংস্থাটি ক্ষুব্ধ হয়েছে। পাকিস্তান সত্যিই অংশ না নিলে, নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে আইসিসি, এমন ইঙ্গিতও মিলেছে। তবে বিশ্বকাপ যেন বিঘ্নিত না হয়, সে জন্য প্রস্তুতিও সেরে রেখেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও তার টিম।


বাংলাদেশের জায়গায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা গ্রুপ ‘সি’-তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গে খেলবে। অন্যদিকে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থানে সুযোগ পাবে উগান্ডা। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই আফ্রিকার দেশটিকে নেওয়া হবে। যদিও তারা এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে গত আসরে খেলেছিল। সে ক্ষেত্রে উগান্ডা গ্রুপ ‘এ’-তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে। বর্তমানে উগান্ডার র‍্যাঙ্কিং ২১।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। এবারের আসরে অংশ নেবে মোট ২০টি দল।


/ইউএমএইচ


  বিষয়:   আইসিসি  টি-টোয়েন্টি বিশ্বকাপ  বাংলাদেশ  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: