গাজায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে ফিরছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ ইসরায়েলে ফেরানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এটি গত অক্টোবরে হামাস

2026-01-27T12:01:02+00:00
2026-01-27T12:01:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে ফিরছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম 
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ ইসরায়েলে ফেরানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এটি গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের অংশ।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রায়ি জানিয়েছেন, জাতীয় ফরেনসিক মেডিসিন কেন্দ্র, ইসরায়েলি পুলিশ এবং সামরিক রাব্বিনেটের সহযোগিতায় মরদেহের পরিচয় শনাক্তের কাজ শেষ হয়েছে। এরপর গিভিলির পরিবারের সদস্যদের জানানো হয়েছে, মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রান গিভিলি ইসরায়েলি পুলিশের সদস্য ছিলেন। ধারণা করা হয়, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিহত হন। তার ফেরানোর মধ্য দিয়ে গাজায় আটক থাকা সব জিম্মি (জীবিত বা মৃত) দেশে ফিরিয়ে আনার বিষয়টি পূর্ণতা পেয়েছে।


এদিকে, গতকাল সোমবার গাজার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতাল জানিয়েছে, ইসরায়েলে বন্দী থাকা ৯ জন ফিলিস্তিনি জীবিতাবস্থায় মুক্তি পেয়েছেন। তারা রেডক্রসের মাধ্যমে হাসপাতালে পৌঁছেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই তাণ্ডবে ৭১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৩০০-এর বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলের হামলা চলমান রয়েছে। 


/ইউএমএইচ






  বিষয়:   ইসরায়েল  গাজা  জিম্মি  মরদেহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: