প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত তার প্রার্থিতা

2026-01-27T12:15:01+00:00
2026-01-27T12:27:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১২:২৭ পিএম
সরোয়ার আলমগীর। সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত তার প্রার্থিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। 

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

সরোয়ার আলমগীর এর আগে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন তার প্রার্থিতা ফিরিয়ে পেতে। গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের কারণে তার নাম ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ চেম্বার আদালত বহাল রাখে। 

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।


তার আগে, হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন। একইদিন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

আরআর


  বিষয়:   বিএনপি  নির্বাচন  প্রার্থিতা  চট্টগ্রাম-১০ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: