নির্বাচনে অনেকেই ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে অনেকেই ভোটকেন্দ্র দখল ও

2026-01-27T13:48:12+00:00
2026-01-27T13:48:12+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
নির্বাচনে অনেকেই ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে
হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৪৮)
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে অনেকেই ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা এ ধরনের পরিকল্পনা করছে, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফজরের নামাজ আদায় করেই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে এবং কর্মীদের বেঁধে পুলিশে সোপর্দ করবেন। তিনি বলেন, এবার ভোট চুরি রোধে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই, যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলেন, তারাই এ অপচেষ্টা প্রতিহত করবে। জুলাই আন্দোলনের সময় যেসব মা-বোনরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আন্দোলনকারীদের পানি খাওয়াইছে, তারাই এবার ভোট চুরি রুখে দেবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পলায়নের পর এই দেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। যারা আবারও ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদেরও হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি দল অপপ্রচার চালাচ্ছে যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তিনি প্রশ্ন রাখেন, ‘হ্যাঁ’ ভোটের শর্তে কোথাও কি এমন কথা লেখা আছে? 


তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনে দুটি ভোট দিতে হবে, একটি শাপলা কলি প্রতীকে, আরেকটি ‘হ্যাঁ’ ভোট। আগামীর বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ ভোটই মূল ভিত্তি হবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেন।


/ইউএমএইচ



  বিষয়:   হাসনাত আবদুল্লাহ  নির্বাচন  ভোটচুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: