নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না : জ্বালানি উপদেষ্টা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না।

2026-01-27T14:22:24+00:00
2026-01-27T15:02:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না : জ্বালানি উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৩:০২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সংগৃহীত ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না। পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, তবে এটি বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। 

তিনি আরও বলেন, এই পে-স্কেল পরবর্তী সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না।  

উপদেষ্টা জানান, দীর্ঘদিন নতুন পে-স্কেল না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশন গঠনের দাবি ছিল। সে প্রেক্ষিতেই পে-কমিশনের প্রতিবেদন তৈরি হয়েছে। তবে এটি কার্যকর করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি।


পে-কমিশনকে ঘিরে বিভিন্ন সময় বিক্ষোভ হচ্ছিলো জানিয়ে তিনি বলেন, নতুন সরকার যেন অচলাবস্থায় না পড়ে এবং তাদের যাত্রাপথ মসৃণ হয়, সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে।

পে-কমিশনের প্রতিবেদনের কারণে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই। পে-কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য শুধু একটি কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না।


/ইউএমএইচ


  বিষয়:   মুহাম্মদ ফাওজুল কবির  পে-স্কেল  অন্তর্বর্তীকালীন সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: