আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন : স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন। এই আইন পাসের

2026-01-27T18:52:31+00:00
2026-01-27T18:52:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন : স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন। এই আইন পাসের জন্য আজকের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। নতুন যে আইনগুলো হলো এর মধ্যে কী কী সম্পৃক্ত করলে তা আরও জোরালো হবে আপনাদের সেই মতামতটা দরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ‘আপনাদের লিখিত মতামতটা আমরা আগামীকালের মধ্যে পর্যন্ত মধ্যে পেলে সেটা কমিটির জন্য সহজ হবে। তারা এখান থেকে কিছু ইনপুট করতে পারবেন। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, যাতে বিধিটা খুব দ্রুত এক সপ্তাহের মধ্যে করতে পারি। আমাদের সময় বিধি পাস করে যেতে পারলে অনেক সমস্যা সমাধান হবে।’


এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘দেশে এমন অবস্থা যে তামাক কোম্পানির টাকায় নাকি দেশ চলে? কোম্পানিগুলো এমনটাই বুঝানোর চেষ্টা করছে। তারা প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়ে ধরনা ধরে তাদের কনভেন্স করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে যারা তামাকের বিরুদ্ধে কমিটমেন্ট দেবে না, আমরাও ভোট দেওয়ার ব্যাপারে তাদের বিষয়ে ব্যবস্থা নেব। নির্বাচনে জয়লাভ করে তামাক ব্যবসায়ীদের নিয়ে থাকবেন, তাদের মত সব করবেন সেটা হবে না। এ ছাড়া, নাটক সিনেমায় অবাধ তামাক সেবনও প্রভাব পড়ে সমাজে। এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

মতবিনিময় সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় সদ্য প্রণীত এ অধ্যাদেশটির কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব অংশীজনের সুচিন্তিত মতামত ও সুপারিশ আহ্বান করা হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আইন তৈরি  স্বাস্থ্য উপদেষ্টা  নূরজাহান বেগম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: