রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফ ফয়সালের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে দুই দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় দিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই স্বারকলিপি জমা দেওয়া হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি দেখিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চার শিক্ষার্থীর কাছ থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফ ফয়সালের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভুক্তভোগীদের ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা ক্যাশআউট ও আরও ১৫ হাজার টাকা নগদ ছিনিয়ে নেওয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দ্বারা এমন অপরাধ শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও মর্যাদার জন্য হুমকি এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দোষীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। এসময় তারা প্রশাসন বরাবর দুইদফা দাবি জানান।
দাবিগুলো হলো
১. উক্ত ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
২. ক্যাম্পাস ও এর আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা।
সময়ের আলো/এসকে/