ক্র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহতের ঘটনায়

2026-01-28T02:46:31+00:00
2026-01-28T02:46:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ক্র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ২:৪৬ এএম
প্রতীকী ছবি
চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এদিকে, এ ঘটনায় গতকাল পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হলেও মূল আসামী এখনো অনেকেই রয়েছে ধরাছোয়ার বাইরে। সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতাওে দাবী জানিয়েছেন ক্র্যাবসহ অন্রান্য সাংবাদিক সংগঠনগুলো। 

গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। ফ্যামেলি ডে অনুষ্ঠানের বাস থেকে পাকিংয়ের নামে চাঁদা দাবি করায় ক্যাব সদস্যরা প্রতিবাদ করলে স্থানীয় সন্ত্রাসীরা এই হামলা চালায়। 


ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান নেতৃবৃন্দ। এ ছাড়া, এই অনাকাঙ্খিত ঘটনায় আহতদের আশু রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া কামনা করেছেন। 

ঘটনার পর থেকে প্রায় ভোর পর্যন্ত ক্র্যাব সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুজন এবং গতকাল মঙ্গলবার আরও একজনকে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে, ক্র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে-ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ), ল রিপোর্টার্স ফোরাম, র‍্যাক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ক্র্যাব সদস্য  হামলা  ঘটনা  সাংবাদিক সংগঠনের নিন্দা  জড়িত  দ্রুত গ্রেফতার দাবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: