খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব উঠছে আজ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ভারতের পার্লামেন্ট লোকান্তরিত বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বাজেট

2026-01-28T12:51:21+00:00
2026-01-28T12:51:21+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব উঠছে আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫১ পিএম 
বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সংগৃহীত ছবি
সম্প্রতি  ভারতের পার্লামেন্ট লোকান্তরিত বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট সেশনের প্রথম দিনে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে। 

Advertisement
৮০ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন তিনি। 


সম্প্রতি এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে। 

কার্যতালিতায় উল্লেখ করা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এই তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন।

ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।


/ইউএমএইচ

  বিষয়:   খালেদা জিয়া  ভারত  শোকপ্রস্তাব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: