জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–৩ আসনে জামায়াতে প্রার্থীর নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৭

2026-01-28T13:08:37+00:00
2026-01-28T13:08:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম 
হামলার প্রতিবাদে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–৩ আসনে জামায়াতে প্রার্থীর নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় মাগরিবের নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা–৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, গণসংযোগ চলাকালে পেছন থেকে বিএনপির একদল নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায়। এতে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে আরও দুইজন হামলার শিকার হন।

তিনি আরও বলেন, স্থানীয় বিএনপি নেতা সামিউল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।


হামলার প্রতিবাদে আব্দুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনি ক্যাম্পে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হানিফসহ স্থানীয় ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   নির্বাচন  জামায়াত  হামলা  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: