বিএনপি ও জামায়ত প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ

2026-01-28T18:33:53+00:00
2026-01-28T18:35:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি ও জামায়ত প্রার্থীকে শোকজ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৬:৩৫ পিএম
প্রতীকী ছবি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

জানা যায়, কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসার সামনে, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে, ট্রাক টার্মিনাল মোড় এবং কলারোয়া উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটি ও যানবাহনে সাঁটানো অবস্থায় দেখা গেছে।

অন্যদিকে জামায়াত প্রার্থী ইজ্জতউল্লাহর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন কলারোয়ার তুলশীডাঙ্গা, মুরারীকাটি, হেলাতলা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ এলাকা এবং গোপীনাথপুর মোড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে পাওয়া গেছে। এ কর্মকাণ্ডে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৭(গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। একই সঙ্গে এটি দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও), ১৯৭২-এর ৯১ অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। 


এ অভিযোগে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না অথবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে ব্যর্থ হলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  জামায়াত  বিএনপি  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: