ভোলার চরফ্যাসনে ইসলামী আন্দোনের (হাত পাখা) নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের তিন কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলনের ভোলা-৪ আসনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে সকালে ৯টার দিকে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় যান। এ সময় জামায়াত কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের শুরু হয়। এর জের ধরে সোহেল আলাউদ্দিন সংবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
ভোলা- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া চরফ্যাসন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহম্মে ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকাল ৯টার সময়ে পৌর সভা ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় শুরু করেন। এসময় জামায়ত কর্মী সোহল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন এবং এলাকা ছেড়ে যেতে হুমকি দেন। এ নিয়ে তার সাথে বিরোধ শুরু হলে ওই চক্র মোবাইল ফোনে লোক ডেকে এনে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন
তিনি আরও জানান, খবর পেয়ে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে প্রথামিক চিকিৎসা দিয়েছেন।
ভোলা- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিন জানান, জামায়ত ইসলীমীর কর্মী ওপর হামলা চালিয়ে নির্বাচন বানচাল করতে চায়। আমার কর্মীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এতে নির্বাচনের পরিবেশ বিঘ্ন সৃষ্টি হয়।
ঘটনার পর পরই জামায়াত কর্মী আলাউদ্দিন ও সোহেল মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে চরফ্যাসন উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ মীর মো. শরিফ জানান, যদি আমাদের কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে। তাহলে তার বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, উভয় পক্ষ মৌখিকভাবে আমাকে ঘটনাটি অবগত করেছেন। তবে তারা নিজেরাই সমঝোতা করবে বলেও জানিয়েছেন।
এএডি/