জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় রাবি শিবিরের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

শিক্ষা

শেরপুরে বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে জামায়াত নেতা খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

2026-01-29T09:09:19+00:00
2026-01-29T09:09:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় রাবি শিবিরের বিক্ষোভ
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ এএম 
বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
শেরপুরে বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে জামায়াত নেতা খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিন রাত সাড়ে ১১টায় জোহা চত্বরে মিলিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

এ সময় ‘আয় তারেক দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘বিএনপির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ এসব স্লোগান দেন নেতাকর্মীরা।
আরও পড়ুন

এ সময় শাখা শিবিরের পক্ষ থেকে হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করা হয় এবং দেশব্যাপী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদ করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম মারা গেছেন।

এএডি/


  বিষয়:   বিক্ষোভ  মিছিল  রাজশাহী  বিশ্ববিদ্যালয়  ছাত্র শিবির  নেতাকর্মী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: