পুতিনের সঙ্গে শারার বৈঠক, বাশার আল-আসাদকে কি ফেরত দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় ও আরও শক্তিশালী করার লক্ষ্যে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

2026-01-29T12:59:21+00:00
2026-01-29T12:59:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পুতিনের সঙ্গে শারার বৈঠক, বাশার আল-আসাদকে কি ফেরত দেবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং তার সিরীয় সমকক্ষ আহমেদ আল-শারা ২০২৫ সালের অক্টোবর মাসে ক্রেমলিনে অনুষ্ঠিত এক পূর্ববর্তী বৈঠকে কথা বলছেন। সংগৃহীত ছবি ।
সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় ও আরও শক্তিশালী করার লক্ষ্যে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার এক বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে আল-শারা সিরিয়ার ঐক্য রক্ষায় সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করেছে।

এর জবাবে পুতিন সিরিয়াকে স্থিতিশীল করতে আল-শারার নেতৃত্বাধীন সরকারের চলমান প্রচেষ্টার প্রতি সমর্থন জানান এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের পথে অগ্রগতির জন্য তাকে অভিনন্দন জানান।

সিরিয়ার এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে পুতিন ও আল-শারা বিপরীত শিবিরে ছিলেন। সে সময় রাশিয়া প্রকাশ্যেই সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে অবস্থান নিয়ে সামরিক সহায়তা পাঠিয়েছিল। ফলে আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোতে উদ্বেগ তৈরি হয়।

বৈঠকের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আলোচনায় সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে। বর্তমানে রাশিয়ার সেনারা সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের খমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটিতে অবস্থান করছে।

খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়া কুর্দি-নিয়ন্ত্রিত উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বিদেশের মাটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে রাশিয়ার হাতে এখন কেবল এই দুটি সামরিক ঘাঁটিই অবশিষ্ট রয়েছে।


আসাদ প্রত্যর্পণ প্রশ্নে নীরব মস্কো

২০২৪ সালের ৮ ডিসেম্বর আল-শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি ও তাঁর স্ত্রী সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। আসাদ ছিলেন পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র।

আল-শারা একাধিকবার রাশিয়ার কাছে বাশার আল-আসাদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গত মাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্টের দমননীতির শিকার সিরীয় জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তবে এ বিষয়ে ক্রেমলিন এখনো কোনো স্পষ্ট অবস্থান জানায়নি।

বাস্তববাদী পররাষ্ট্রনীতি

লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আরইউএসআই-এর সহযোগী ফেলো স্যামুয়েল রামানি আল জাজিরাকে বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একটি ‘জনপ্রিয়তাবাদী ও রাশিয়া-বিরোধী’ সরকার গঠিত হতে পারে, এই আশঙ্কায় মস্কো উদ্বিগ্ন ছিল।

তিনি বলেন, রাশিয়া ধারণা করেছিল আল-শারা তাদের ওপর চাপ সৃষ্টি করবেন। কিন্তু বাস্তবে তারা ইতিবাচকভাবেই বিস্মিত হয়েছে, যদিও আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই।

রামানির মতে, আল-শারা একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রাশিয়াসহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর পুতিন আরেকটি ঘনিষ্ঠ মিত্র হারিয়েছেন। এই প্রেক্ষাপটে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি ধরে রাখার বিষয়ে মস্কোর আগ্রহ আরও বেড়েছে।

এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব রাশিয়া থেকে কিছুটা দূরে সরে এসে দেশের পররাষ্ট্রনীতি পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া ছিল কঠোর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি সিরিয়ায় বলবৎ রয়েছে। যদিও যুদ্ধবিরতিটি টিকে আছে, পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর ও অনিশ্চিত।


/ইউএমএইচ


  বিষয়:   পুতিন  শারা  বাশার আল-আসাদ  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: