যে আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার আবেদন জামায়াতের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে নির্বাচন

2026-01-29T13:25:33+00:00
2026-01-29T13:29:50+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
যে আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার আবেদন জামায়াতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১:২৯ পিএম
নরসিংদী-২ আসনে জামায়াত মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানানো হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরকৃত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

Advertisement
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়েছে। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেনি। ফলে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়েছে।


সিইসি বরাবর পাঠানো চিঠিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করা হয়েছে। 

এ বিষয়ে সারোয়ার তুষার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। তারা জোটের প্রতি শতভাগ কমিটেড। অনাকাঙ্ক্ষিত কারণে নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি, ফলে প্রতীক বরাদ্দ হয়েছে। 

তিনি আরও বলেন, ভোটাররা যাতে বিভ্রান্ত না হন এবং জোটের সব ভোট যেন এক বাক্সে পড়ে, সেই লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচন কমিশনে শাপলা কলি মার্কা রাখার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বিভ্রান্তি দূর হবে এবং জোটের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরও দৃঢ় হবে। 


/ইউএমএইচ
  বিষয়:   নরসিংদী-২ আসন  দাঁড়িপাল্লা  জামায়াত  সারোয়ার তুষার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: