গম্ভীরকে ছাঁটাইয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলল বিসিসিআই

সময়ের আলো ডেস্ক

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

2026-01-29T13:28:55+00:00
2026-01-29T13:32:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
গম্ভীরকে ছাঁটাইয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলল বিসিসিআই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১:৩২ পিএম
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি : আইসিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। সিরিজের ফল হতাশাজনক হওয়ায় ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের একাংশ গম্ভীরের কোচিং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

তবে এসব কল্পনার মধ্যে পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, কোচিং স্টাফ নিয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।

স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, ভারত একটি বিশাল ক্রিকেটপ্রেমী দেশ, যেখানে প্রতিটি ম্যাচের পরই নানা মতামত উঠে আসে। ‘১৪০ কোটির মানুষের দেশে ক্রিকেট নিয়ে আলোচনা হবেই। সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, বিশ্লেষক কিংবা সাধারণ সমর্থক- সবারই মত দেওয়ার অধিকার আছে। সোশ্যাল মিডিয়ায় সেই মতামত আরও বেশি ছড়িয়ে পড়ে,’ বলেন তিনি।
আরও পড়ুন

তবে তিনি জোর দিয়ে জানান, বিসিসিআইয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। ‘আমাদের একটি ক্রিকেট কমিটি আছে, যেখানে অভিজ্ঞ সাবেক ক্রিকেটাররা দায়িত্ব পালন করেন। কোচিং স্টাফ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারাই নেন। পাশাপাশি পাঁচ সদস্যের একটি নির্বাচক কমিটি রয়েছে, যারা যোগ্যতার ভিত্তিতে দল নির্বাচন করেন,’ যোগ করেন বিসিসিআই সচিব।

সাইকিয়া আরও বলেন, বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক। ‘আমরা সব মতামত শুনি এবং গুরুত্ব সহকারে বিবেচনাও করি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে ক্রিকেট কমিটি ও নির্বাচকদের কাছ থেকেই।’

এর আগে সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বিতর্কে ঘি ঢেলেছিলেন। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গৌতম গম্ভীরের অধীনে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিততে ব্যর্থ হয়, তাহলে বিসিসিআইকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

তিওয়ারির মতে, যদিও বিসিসিআই জানিয়েছে গম্ভীরকে চুক্তির মেয়াদ পর্যন্ত রাখা হবে, তবে বিশ্বকাপের ফল প্রত্যাশা অনুযায়ী না হলে পরিস্থিতি বদলাতেও পারে।

সব মিলিয়ে, আপাতত গৌতম গম্ভীরকে ঘিরে বরখাস্তের গুঞ্জনে পানি ঢেলেছে বিসিসিআই। তবে সামনে বড় টুর্নামেন্টে দলের পারফরম্যান্সই যে তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা স্পষ্ট করে দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   গম্ভীর  ছাঁটাই  গুঞ্জন  বিসিসিআই  ভারত  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: