‘মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

খোলামেলা বক্তব্য ও রসিক ভঙ্গির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে সমসাময়িক

2026-01-29T13:55:42+00:00
2026-01-29T13:55:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম 
অভিনেত্রী শবনম ফারিয়া এবং তার বাবা। ছবি : সংগৃহীত
খোলামেলা বক্তব্য ও রসিক ভঙ্গির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয়- সবকিছুই তিনি অকপটে ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার নির্বাচনী প্রচারের ভিডিও দেখে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য তাকে মনে করিয়ে দিল নিজের প্রয়াত বাবার কথা।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো নজরে আসে ফারিয়ার। সেখান থেকেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাসে বাবার সঙ্গে মির্জা আব্বাসের ধৈর্যের তুলনা করেন।

ফারিয়া লেখেন, ‘গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারের ভিডিওগুলোতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বারবার বাবার কথা মনে পড়ছে।’ এরপরই তিনি মজার ছলে নিজের পারিবারিক স্মৃতির ঝাঁপি খুলে বসেন।
আরও পড়ুন

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ, আর মা ছিলেন বেশ দৃঢ়চেতা। দাদির কড়া শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠা বাবার জীবনের বড় একটি সময় কেটেছে স্ত্রী ও তিন কন্যার আবদার, বকুনি আর ভালোবাসার ভেতর দিয়েই।

স্ট্যাটাসে ফারিয়া রসিকতা করে লেখেন, তার বাবার ‘জান্নাত প্রায় নিশ্চিত’। কারণ এই পৃথিবীতেই তিনি দীর্ঘ ৪১ বছর স্ত্রীকে, ৬২ বছর মাকে এবং পরবর্তী সময়ে তিন মেয়েকে- নিজের ভাষায় ‘এই ভয়ংকর পাঁচ মহিলাকে’-হাসিমুখে সহ্য করে গেছেন।

তবে বিষয়টি যেন ভুলভাবে ব্যাখ্যা না করা হয়, সে ব্যাপারেও সতর্ক ছিলেন ফারিয়া। পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে বলেন, এটি একেবারেই হালকা ও মজার স্মৃতিচারণের সঙ্গে রাজনীতি কিংবা ধর্মের কোনো সম্পর্ক নেই। এমনকি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধও জানান, বিষয়টি নিয়ে যেন সংবাদ না করা হয়।

তবে সেই অনুরোধ উপেক্ষা করেই ফারিয়ার এই স্ট্যাটাস এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। ভক্তরা মন্তব্যে তার রসবোধ, সরলতা এবং বাবার প্রতি ভালোবাসার প্রকাশের প্রশংসা করছেন।

এএডি/
  বিষয়:   মির্জা আব্বাস  ধৈর্য  বাবা  ফারিয়া  শবনম ফারিয়া 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: