শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার চার প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর

2026-01-29T15:14:38+00:00
2026-01-29T15:15:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৩:১৫ পিএম
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংগৃহীত ছবি
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার চার প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করেছেন, নির্ধারিত সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে বলেন, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আয়োজনে কেন্দ্রগুলোকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।


এর আগে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

গত বছর ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। ৫০তম বিসিএসের আবেদন গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। 


/ইউএমএইচ


  বিষয়:   ৫০তম বিসিএস  প্রিলিমিনারি পরীক্ষা  পিএসসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: