২ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মামলা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর আগে মারা যাওয়া মো. হাবিবুর রহমানের (৫৬) নামে মামলা করা হয়েছে। গত ১০ জানুয়ারি ধরখার ইউনিয়নের রানীখার

2026-01-29T15:41:59+00:00
2026-01-29T15:41:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মামলা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর আগে মারা যাওয়া মো. হাবিবুর রহমানের (৫৬) নামে মামলা করা হয়েছে। গত ১০ জানুয়ারি ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের আয়ুব ভূইয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন।

উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ মার্চ হাবিবুর রহমান মারা গেছেন। তিনি মামলার ১২ নম্বর আসামি। এ মামলায় রুবেল মিয়া (৩০) নামে একজন কাতার প্রবাসীকে আসামি করা হয়েছে। অথচ তিনি গত বছরের ১৪ ডিসেম্বর কাতার চলে গেছেন। 

মামলার অভিযোগ অনুযায়ী, মৃত হাবিবুর রহমান ধরখার ইউনিয়নের ধরখার গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করেছেন। 

মামলার এজহার ও বিবাদীপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়ুব ভূইয়ার ভাই আব্দুল্লাহ ভূইয়ার সঙ্গে ধরখার গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে জসিম মিয়ার (১নং আসামি) জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলমান আছে। বিরোধের জেরে গত ৯ জানুয়ারি বিকাল ৪টায় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আব্দুল্লাহ ভূইয়া ও আলামিন ভূইয়া নামে দুজন আহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরের দিন ১০ জানুয়ারি ১৩ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন আয়ুব ভূইয়া। 

এ ব্যপারে জসিম মিয়ার বড় ভাইয় ২ নম্বর আসামি মো. ইসমাইল মিয়া জানান, আমি স্বপরিবারে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় বসবাস করি। ঘটনার সময়ে আমি বাসায় ছিলাম। এর আগে পরে আমি ধরখার যাইনি। সাজানো মামলায় হয়রানির জন্য আমাকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্ত ছাড়াই মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। 


এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম সময়ের আলোকে বলেন, বাদী পক্ষের একজনের মাথায় গুরুতর জখম হওয়ায় মামলা এফআইআর করা হয়েছে। বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে ও তাদের দেওয়া নাম অনুযায়ী মমলা রেকর্ড করা হয়েছে। মামলা তদন্ত করে চার্জশিট থেকে ওই নামগুলো বাদ দেওয়া হবে।

আরআর


  বিষয়:   আখাউড়া  থানা  মামলা  মত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: