ব্যবসায় নামলেন অভিনেত্রী তামান্না

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রূপালি পর্দার ব্যস্ততা পেরিয়ে এবার ব্যবসায়িক উদ্যোগে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। নিজস্ব ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না

2026-01-29T15:47:50+00:00
2026-01-29T15:47:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ব্যবসায় নামলেন অভিনেত্রী তামান্না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম 
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি : ফেসবুক
রূপালি পর্দার ব্যস্ততা পেরিয়ে এবার ব্যবসায়িক উদ্যোগে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। নিজস্ব ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’ চালু করে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ লিড হিসেবে সরাসরি যুক্ত রয়েছেন তামান্না নিজেই।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, জুয়েলারির প্রতি তার ভালোবাসা অনেকদিনের। তবে অলংকার মানেই শুধুমাত্র উৎসব বা বিশেষ দিনের অনুষঙ্গ- এই ধারণা ভাঙতেই তার এই উদ্যোগ। ‘উৎসবের বাইরে’ ভাবনা থেকেই জন্ম নিয়েছে তামান্না ফাইন জুয়েলারি।

তিনি জানান, তার ব্র্যান্ড এমন অলংকার তৈরি করছে যা প্রতিদিনের ব্যবহারের উপযোগী। ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করা হচ্ছে হালকা, স্টাইলিশ ও ক্যাজুয়াল ডিজাইনের জুয়েলারি- যা আধুনিক জীবনযাপনের সঙ্গে সহজেই মানিয়ে যায়।

তামান্নার মতে, অলংকার শুধু সৌন্দর্য বাড়ানোর অনুষঙ্গ নয়, বরং তা একজন মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন। ‘জুয়েলারি এমন হওয়া উচিত, যা মনের অনুভূতি প্রকাশ করে এবং নিজেকে সম্পূর্ণ মনে করায়’-এমনটাই বিশ্বাস করেন এই অভিনেত্রী।
আরও পড়ুন

কোনো নির্দিষ্ট উপলক্ষ ছাড়াই প্রতিদিনের সাজের অংশ হিসেবে জুয়েলারি ব্যবহারের ধারণাকে সামনে রেখে এই ব্র্যান্ড গড়ে তুলেছেন তামান্না। এ উদ্যোগে তার সঙ্গে যুক্ত হয়েছেন বাবা সন্তোশ ভাটিয়াও। ডিজাইন থেকে শুরু করে উৎপাদন ও খুচরা বিক্রির পুরো প্রক্রিয়া নিজেরাই সামলাচ্ছেন তারা।

বর্তমানে ‘তামান্না ফাইন জুয়েলারি’ তিনটি মূল কালেকশন উন্মোচন করেছে- হাফ অ্যান্ড হাফ, দ্য ফ্লিক এবং প্লাম্পসিয়াস। প্রতিটি কালেকশনেই রয়েছে আধুনিক নকশা ও ব্যবহারিক সৌন্দর্যের সমন্বয়।

এদিকে মুম্বাইয়ের জুহু এলাকায় ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোরও উদ্বোধন করা হয়েছে। সব মিলিয়ে, অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতে নিজের রুচি ও ভাবনাকে তুলে ধরতে তামান্না ভাটিয়ার এই নতুন যাত্রা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  তামান্না ভাটিয়া  অভিনয়  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: