কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে, সবাই সতর্ক থাকুন

রাজশাহী ব্যুরো

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য

2026-01-29T15:52:52+00:00
2026-01-29T15:56:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে, সবাই সতর্ক থাকুন
তারেক রহমান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৩:৫৬ পিএম
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সময়ের আলো
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এদিন দুপুর আড়াইটায় বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষ করেন দুপুর ২টা ৫৫ মিনিটে। জনসভায় তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য কী কী করবে।  

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি, যেখানে দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। যারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা চলে গেছে। 

তিনি আরও বলেন, আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। 


/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  নির্বাচন  বানচাল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: