বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি বৈধ : হাইকোর্ট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি

2026-01-29T16:40:34+00:00
2026-01-29T16:41:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি বৈধ : হাইকোর্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৪:৪১ পিএম
বিদেশি কোম্পানি চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে পারবে। সংগৃহীত ছবি
হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন বিচারপতি বৃন্দ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেন। এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়েছেন।

গত ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রুল শুনানি শেষ হয়। একই সঙ্গে রুলের আদেশের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছিল। রুলটি ৩০ জুলাই হাইকোর্টের মাধ্যমে দেওয়া হয়। 

রুলে জানতে চাওয়া হয়, কেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি প্রক্রিয়া আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না। এর পাশাপাশি, যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) করা হবে না, তা-ও রুলে প্রশ্ন করা হয়।


নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট দায়ের করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

রিটে উল্লেখ করা হয়েছে, এই টার্মিনালে সব প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা থাকলেও কেন এটি বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে গত বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনগুলো রিটের সঙ্গে যুক্ত করা হয়।

রিটের মূল দাবি হলো, এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা দেওয়া হোক। 


/ইউএমএইচ


  বিষয়:   চট্টগ্রাম বন্দর  এনসিটি  বিদেশি কোম্পানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: