বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধজাহাজ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে ‘মিলান ২০২৬ নাভাল এক্সরাসাইজ’ নামের এই মহড়া অনুষ্ঠিত হবে।রুশ

2026-01-29T17:21:54+00:00
2026-01-29T17:36:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধজাহাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৫:৩৬ পিএম
বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে ‘মিলান ২০২৬ নাভাল এক্সরাসাইজ’ নামের এই মহড়া অনুষ্ঠিত হবে।

রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ফ্রিগেট মার্শাল রণতরী শাপোশনিকভসহ বিভিন্ন যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেবে। বিশাল আকৃতির শাপোশনিকভ সাগর থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। 

প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে শাপোশনিকভ-কে ব্যবহার করে রুশ নৌবাহিনী। মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছে এই যুদ্ধজাহাজ। 


রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার ওমানের মাস্কাট বন্দর পেরিয়েছে শাপোশনিকভ। বঙ্গপোসাগরে মহড়া শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের উদ্দেশে রওনা দেবে শাপোশনিকভ এবং আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে ভিড়বে বলে জানানো হয়। 

উল্লেখ্য, ভারত তিন মাস আগে বঙ্গপোসাগরে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিষয়ে ঘোষণা করেছিল। 


/ইউএমএইচ



  বিষয়:   রুশ যুদ্ধজাহাজ  বঙ্গোপসাগর  ভারত  মহড়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: