ঢাবিতে প্রথম শিক্ষার্থী গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স

2026-01-29T18:25:53+00:00
2026-01-29T18:25:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে প্রথম শিক্ষার্থী গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম 
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইকিউএসি সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সম্মেলনের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গবেষণা সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণার আগ্রহকে আমি স্বাগত জানাই। প্রত্যেক মানুষ তার কর্মের মধ্য দিয়েই টিকে থাকে। গবেষণার কাজটি অত্যন্ত কঠিন। তবে দীর্ঘমেয়াদি গবেষণায় নিজেকে সম্পৃক্ত করলে ভবিষ্যতে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়া সম্ভব। প্রতিষ্ঠান এবং সমাজও গবেষণার সুফল পায়। গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে দেশের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।  

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত পোস্টার তৈরি ও গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করে।


আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ঢাবি  শিক্ষার্থী গবেষণা  সম্মেলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: