হাতিয়ায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে দ্বীপ উপজেলাটি পরিদর্শন করেছেন

2026-01-29T18:51:57+00:00
2026-01-29T18:51:57+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাতিয়ায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম 
হাতিয়া পরিদর্শন করেছেন রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান। সংগৃহীত ছবি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও  নিরাপত্তা জোরদারে দ্বীপ উপজেলাটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এসময় নৌবাহিনীর চলমান কার্যক্রম, নিরাপত্তা প্রস্তুতি এবং দায়িত্ব পালনের অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি।

Advertisement
পরিদর্শনকালে রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান বলেন, নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণ ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যপারে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।


নির্বাচনকে ঘিরে হাতিয়াসহ উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। প্রতিদিন হাতিয়ার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে। নৌবাহিনী মোতায়েনের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ দমনে অভিযান করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হাতিয়ায় নৌবাহিনীর সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে।
  বিষয়:   নির্বাচন  হাতিয়া  নৌবাহিনী  নিরাপত্তা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: