আগের নিয়মেই মিলবে সাংবাদিক কার্ড : ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনের মাধ্যমে সাংবাদিক কার্ড প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে

2026-01-29T18:53:32+00:00
2026-01-29T18:53:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আগের নিয়মেই মিলবে সাংবাদিক কার্ড : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম 
আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনের মাধ্যমে সাংবাদিক কার্ড প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগের মতোই ম্যানুয়ালি আবেদনের ভিত্তিতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন বিটের (রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমক্রেসি) সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে অনলাইন আবেদনের প্রক্রিয়াগত ত্রুটি তুলে ধরেন। একই সঙ্গে জটিলতা নিরসনের দাবি জানান। সিইসি প্রথমবার হওয়ায় কিছু ত্রুটি আছে বলে স্বীকার করে তা দূর করার আশ্বাস দেন।

এরপর দুপুরে ইসি সচিব সংবাদ সম্মেলনে বলেন, আজ সকালে আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে কার্ড ব্যবস্থায় প্রত্যাবর্তন করব। অনলাইনে যারা আবেদন করেছেন এবং যেগুলো সম্পন্ন হয়েছে, সেগুলো বহাল থাকবে। তবে অতীতে যেভাবে আপনারা পেতেন, সেভাবেই যেন পেতে পারেন সে ব্যবস্থাটা করা হবে। একটু সময় দিতে হবে। যদি বলেন আগামীকালই দিতে হবে, সেটা সম্ভব হবে না। পদ্ধতিটা আবার রি-এস্টাবলিশ করতে কিছুটা সময় লাগবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি একটু সময় দেন। সময় বলতে যদি এখন নিক্তিতে মেপে বলতে হয়, সেটা আসলে কঠিন। পদ্ধতিগতভাবে জায়গাটা এস্টাবলিশ করার জন্য এই সময়টা দরকার। আজ সকালে আপনারা কথা বলেছেন, আমি বলেছি বিকেলে জানাব। আপনাদের যে দাবি ছিল ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের, আমরা নীতিগতভাবে তাতে রাজি হয়েছি। এখন যদি আগামীকালই দিতে পারি, তাহলে একটা কাজ এগিয়ে যায়। কাজেই এখন সময়টা নির্দিষ্ট করে না বলে বলছি, আপনারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এ বিষয়ে আমি জানিয়ে দেব।

তিনি আরও বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন এবং যাদের অনুমোদন দেওয়া হয়েছে, সেটি বহাল থাকবে। তবে নতুন করে আর অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   নির্বাচন কমিশন  ইসি  ইসি সচিব  আখতার আহমেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: