বিএনপি নব্য ফ্যাসিবাদী চরিত্র স্পষ্টভাবে প্রকাশ করছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেরপুরের বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রতিপক্ষকে দমন

2026-01-29T19:59:56+00:00
2026-01-29T19:59:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপি নব্য ফ্যাসিবাদী চরিত্র স্পষ্টভাবে প্রকাশ করছে
নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
শেরপুরের বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রতিপক্ষকে দমন করতে হামলার পথ বেছে নেওয়া অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি। দীর্ঘদিন পর দেশবাসী একটি কাঙ্খিত নির্বাচনের দিকে তাকিয়ে থাকলেও এমন বর্বর হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিবাদী চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলীয় জোটের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।’ 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 


শেরপুরের জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক সময়ে সারা দেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ধারাবাহিকতার অংশ।’ 

১১ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, ‘সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য মারাত্মক অশনিসংকেত।’ 

তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যদি দ্রুত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে জনগণ এই অরাজকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিএনপি  নব্য ফ্যাসিবাদী চরিত্র  প্রকাশ  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: