জয় শাহর ৮ বারের ফোনকল, সাড়া মেলেনি নাকভির

ক্রীড়া ডেস্ক

খেলা

দিন দিন তীব্র হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকেন্দ্রিক উত্তেজনা। বিশ্বকাপের দল ঘোষণা করলেও খেলায় অংশগ্রহণ করবে কি না তা নিয়ে এখনও

2026-01-29T20:22:07+00:00
2026-01-29T20:22:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
জয় শাহর ৮ বারের ফোনকল, সাড়া মেলেনি নাকভির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম 
জয় শাহ ও মহসিন নাকভি। ছবি : সংগৃহীত
দিন দিন তীব্র হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকেন্দ্রিক উত্তেজনা। বিশ্বকাপের দল ঘোষণা করলেও খেলায় অংশগ্রহণ করবে কি না তা নিয়ে এখনও অনিশ্চিত পাকিস্তান। এছাড়া আইসিসি থেকে বাদ দেওয়া বাংলাদেশকে সমর্থন জানিয়েছে দেশটি। ধারণা করা হচ্ছে, নানা জল্পনা-কল্পনা কাটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

এরই মাঝে পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন দাবি করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ফোন করেছেন। তবে একবারের জন্যও সেই ফোনকল রিসিভ করেননি নাকভি।

এছাড়াও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পাকিস্তানের সংবাদমাধ্যমটি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারির মধ্যে জানানো হবে।


তবে আগামীকাল শুক্রবারই পাকিস্তান তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বলে দাবি করেছে জিএনএন। আর সেই ঘোষণা আসতে পারে খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে। এতে বোঝা যাচ্ছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুত্ব পাচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়েও।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   ভারত  পাকিস্তান  ক্রিকেট  আইসিসি  পিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: