নতুন সিনেমা নিয়ে শুটিংয়ে ফিরছেন অভিনেতা অজিত কুমার। ফেব্রুয়ারি থেকে ‘একে ৬৪’ সিনেমার লাইট, ক্যামেরা ও অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এটি পরিচালনা করবেন আদিক রবিশন্দ্রন। এই সিনেমার জন্য অজিত কুমার পারিশ্রমিক পাবেন প্রায় ১৮৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা।
‘একে ৬৪’ সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স। সিনেমাটি অত্যন্ত বড় পরিসরে নির্মিত হবে বলে শোনা যাচ্ছে। তবে প্রযোজনা সংস্থা এই বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
পরিচালক আদিক রবিশন্দ্রন জানিয়েছেন, এই সিনেমা শুধু ভক্তদের জন্য নয় বরং সব শ্রেণির দর্শকের জন্য তৈরি করা হবে। সিনেমাটিতে নতুন উপাদান এবং বেশ কয়েকটি চমক থাকবে। পর্যায়ক্রমে তা প্রকাশিত হবে।
অজিত কুমারের সর্বশেষ সিনেমা ‘গুড ব্যাড এগলি’। এটিও পরিচালনা করেন আদিক রবিশন্দ্রন। এদিকে ১৫ বছর পর আবারও মুক্তি পেয়েছে অজিত কুমারের আইকনিক সিনেমা ‘ম্যানকাঠা’। দর্শক সেটিও বেশ উপভোগ করছেন।
সময়ের আলো/এনএ